দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 15 আগস্ট, 2026 1 বার পঠিত
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

‎
‎মোঃ জাকির হোসেন,স্টাফ রিপোর্টার, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে মিলাদ, স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (১৫ আগস্ট) বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং জনগণের অধিকার আদায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম স্মরণ করা হয়।
‎
‎দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মনোনীত ছিলেন। তবে বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
‎
‎আলোচনা পর্বে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও গণতন্ত্রের পক্ষে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁরা তাঁর রাজনৈতিক আদর্শ, আপসহীন নেতৃত্ব এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ সামাদ, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ জার্জিস হোসেন সোহেল এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু।
‎
‎এ ছাড়া নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আজাদ রেজাউল করিম, ৬ নম্বর মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান ইমাম সুমন, কিসমত গৈনকোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা প্রাং ও পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম খান রবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, সাবেক সভাপতি মোঃ আঃ আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক কমিশনার ওবাইদুল হক ও সাবেক কমিশনার হায়দার আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎মিলাদ ও আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার শান্তি ও পরকালীন কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
‎
‎মোনাজাতের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
‎

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
নিখোঁজের দুই দিন পর দুর্গাপুরের বিলে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ
রাজশাহী

নিখোঁজের দুই দিন পর দুর্গাপুরের বিলে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

08 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম