দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 17 আগস্ট, 2026 2 বার পঠিত
‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

‎
‎মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
‎
‎দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারসহ দেশের স্থিতিশীলতা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
‎
‎সোমবার (১৭ আগস্ট) উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হন। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
‎
‎সমাবেশে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মাইনুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা বিপুল অর্থ ব্যয় করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।”
‎
‎তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
‎
‎বক্তারা অভিযোগ করেন, বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে একটি মহল দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
‎
‎সমাবেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বাড়ানো, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলো ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
‎
‎এ সময় রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এ কে এম মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
‎
‎সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য শহীদ, যুবনেতা মজনু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহজ, শ্রমিক দলের সদস্য সচিব মুনসুর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎উল্লেখ্য, ২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ও দলটির নিবন্ধন স্থগিত করা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত বহাল থাকার কথা জানানো হয়েছিল।
‎

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
নিখোঁজের দুই দিন পর দুর্গাপুরের বিলে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ
রাজশাহী

নিখোঁজের দুই দিন পর দুর্গাপুরের বিলে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

08 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম