দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কেরানীগঞ্জ মডেল থানায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 25 সেপ্টেম্বর, 2024 1 বার পঠিত
কেরানীগঞ্জ মডেল থানায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.নাজিউল্লাহ ভূইয়া স্টাফ রিপোর্টার,কেরানীগঞ্জ, ঢাকা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে বসবাসরত হিন্দু সম্প্রদায় ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

২৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্সে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাব আল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম।সেখানে কেরানীগঞ্জ মডেল থানার ৮৬টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,❝ শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব। এটি এদেশের মানুষ সকলে মিলে উদযাপন করে থাকে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের বন্ধুদের সাথে মিলেমিশে উদযাপন করেছি।❞ তিনি আরও বলেন, ❝ ২৪ এর জুলাইয়ের আন্দোলন আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। বৈষম্যহীন ভাবে সবার জন্য আইনের সমান ব্যবহার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। পুজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে যৌথ ভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।❞তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে পুজায় মদ পান, হাউজি, জুয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। যে কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী গুজব থেকে সতর্ক থাকার বিষয়ে সবার প্রতি অনুরোধ জানান। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকলে সরাসরি ৯৯৯ বা পুজা উপলক্ষে গঠন করা বিশেষ সেলে কল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।সভায় উপস্থিত কেরানীগঞ্জের ৮৬টি পুজামন্ডপের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ কেরানীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর অতীতের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে এই সম্প্রীতি বজায় থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অংশ নিয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন,❝ যুগ যুগ ধরে হিন্দু মুসলমান কেরানীগঞ্জে একসাথে সম্প্রীতির সাথে বসবাস করছে। এখানে কখনোই সাম্প্রদায়িক দাংগা পরিলক্ষিত হয় নাই। এখানে কেউ সংখ্যা লঘু নয়, সবাই বাংলাদেশী হিসাবে সমান।❞অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন বর্মন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামসহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
ঢাকা

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা

মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
ঢাকা

*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**

04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
ঢাকা

নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান

04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

03 Aug 2026
নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা
ঢাকা

নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা

02 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম