দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ইসলাম ও মহানবী সাঃ কে নিয়ে ভারতের হিন্দু ধর্ম গুরুর কটুক্তির প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার মানববন্ধন উত্তাল মিনিটাউন গোয়ালাবাজার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 28 সেপ্টেম্বর, 2024 1 বার পঠিত
ইসলাম ও মহানবী সাঃ কে নিয়ে ভারতের হিন্দু ধর্ম গুরুর কটুক্তির প্রতিবাদে তালামীযে ইসলামিয়ার মানববন্ধন উত্তাল মিনিটাউন গোয়ালাবাজার

 

স্টাফ রিপোর্টার: মো: রকিব মিয়া, ওসমানীনগর —

মহানবী (সা:) এর অবমাননার প্রতিবাদে ওসমানীনগরে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন একজন মুমিন বেঁচে থাকতে রাসূল (সা:) এর অপমান সহ্য করা হবেনা,ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার বাদ আসর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল আয়োজন করে৷ মিছিলটি গোয়ালাবাজারস্থ করনশী রোড থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন: রাসূল (সা:) এর প্রতি বিশ্বাস এবং ভালোবাসা আমাদের ঈমান। আমাদের পরকালীন মুক্তির উপায়। প্রত্যেক মুসলমান তার জীবনের চাইতে প্রিয় নবী (সা:) কে ভালোবাসে৷তাঁর জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করেনা৷ কাজেই রাসূল (সা:) এর অপমান মুসলমানদের ঈমানের উপর আঘাত আনার শামিল৷ বক্তারা আরো বলেন: ভারতের বিজেপি সরকার ভোটের সময় এলেই ক্ষমতা পাকাপোক্ত করতে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেয়। যাতে সাধারণ হিন্দুদের ভোটগুলো সহজে ভাগিয়ে নেওয়া যায়। এবারও তারা একই কাজ করেছে। আমাদের প্রাণের প্রিয় রাসূল (সা:) কে কটুক্তি করেছে। কিন্তু তারা জানেনা একজন মুসলমান বেঁচে থাকতে রাসূল (সা:) এর অপমান সহ্য করা হবেনা।

ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি আব্দুল তোয়াহিদ তুহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওঃ এম এ রব, ওসমানীনগর উপজেলা আল-ইসলার সাধারণ সম্পাদক মাও:আব্দুল মতিন গজনবী, তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক হাফিজ তৌরিছ আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি মাহবুব খাঁন। উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলার সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, ওসমানীনগর উপজেলা আল-ইসলাহর অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ,খাদিমপুর মাদ্রাসার সহ সুপার কবির আহমদ,লতিফিয়া হিফযুল কোরআন একাডেমির শিক্ষক মাও: সুহেদ আহমদ,ওসমানীনগর উপজেলা তালামীযের সহ সভাপতি জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম