দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মাদ্রাসার শিক্ষক থেকে সফল উদ্যোক্তা: নাগেশ্বরীতে বেতের আসবাবপত্রের নতুন শোরুম উদ্বোধনের প্রস্তুতি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 10 জুলাই, 2026 1 বার পঠিত
মাদ্রাসার শিক্ষক থেকে সফল উদ্যোক্তা: নাগেশ্বরীতে বেতের আসবাবপত্রের নতুন শোরুম উদ্বোধনের প্রস্তুতি

 

মোঃ আখতারুজ্জামান (জামাল),স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম প্রতিনিধি:
হাফেজ মুহিবুর রহমান খান একজন তরুণ আলেম, শিক্ষক ও উদ্যোক্তা। তাঁর জন্ম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে। ২০১৭ সালে তিনি মাদ্রাসার খেদমত শুরু করেন এবং বর্তমানে নাগেশ্বরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামধন্য আল কাওছার মেরিট মাদ্রাসায় সহকারী আরবি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মাদ্রাসার দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইনভিত্তিক ব্যবসায় আগ্রহী হয়ে ওঠেন তিনি। এ ক্ষেত্রে নাগেশ্বরীর সুপরিচিত আলেম মুফতি আব্দুল্লাহ আমীর-এর উৎসাহ ও পরামর্শ তাঁর উদ্যোক্তা জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর পরামর্শে ২০২২ সালে বিভিন্ন পণ্যের অনলাইন ব্যবসা শুরু করেন হাফেজ মুহিবুর রহমান খান।

অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যবসা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে যায়। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, মাল্টা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ সাফল্যে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষকতা ও অনলাইন ব্যবসার ধারাবাহিকতার পাশাপাশি এবার তিনি নতুন আরেকটি উদ্যোগ গ্রহণ করেছেন। নাগেশ্বরী কলেজ মোড়ে সিরাজ শপিংমলের পাশে একটি কক্ষ ভাড়া নিয়ে বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্রের শোরুম উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

হাফেজ মুহিবুর রহমান খান জানান, সম্মানিত পরিচালক জুনায়েদ হোসেন স্যার, মুফতি আব্দুল্লাহ আমীর সাহেব, হাফেজ ইদ্রিস হোসেন ও মুফতী জামাল উদ্দীন কুড়িগ্রামী সহ আরো কয়েকজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শ ও সহযোগিতায় তিনি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে সততা ও মানসম্মত সেবার মাধ্যমে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম