লক্ষ্মীপুরে রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি
লক্ষ্মীপুর জেলা স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে প্রবেশ করেন এবং আহাররত অবস্থায় কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করেন। একপর্যায়ে তাদেরকে কান ধরিয়ে উঠবস করানো হয়।
বুধবার (১২ মার্চ) দুপুরে শহরেরর থানা রোডে বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এ কান্ড ঘটিয়েছেন।
এদিকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লোকলজ্জায় ভূক্তভোগী বৃদ্ধ-যুবকরা চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে ফেসবুকে নিন্দার ঝড় তুলছেন সচেতন মহল।
কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, “মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ, কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরুপ কানে ধরানো হয়েছে।” শাস্তি দেওয়ার তার কোনো ক্ষমতা না থাকলেও দেশের ৯০ শতাংশ মুসলমান দাবি করে প্রকাশ্যে কয়েকজনকে রোজা না রাখায় কানে ধরিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, “ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।”
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে ‘ধর্মীয় সম্প্রীতির নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
13 Aug 2026
ইসলাম ধর্মে সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন।
07 Aug 2026
মাদ্রাসার শিক্ষক থেকে সফল উদ্যোক্তা: নাগেশ্বরীতে বেতের আসবাবপত্রের নতুন শোরুম উদ্বোধনের প্রস্তুতি
10 Jul 2026
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইন টাঙ্গাইল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
05 Mar 2026
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাজিতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
20 Apr 2025