দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ফিলিস্তিনে ইসরাইলি কর্তৃক গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে দশ সহাস্রাধিক মুসুল্লিদের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 11 এপ্রিল, 2025 1 বার পঠিত
ফিলিস্তিনে ইসরাইলি কর্তৃক গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে দশ সহাস্রাধিক মুসুল্লিদের বিক্ষোভ সমাবেশ

মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা,পটুয়াখালী জেলা:

 

ফিলিস্তিনিতে ইসরাইলি কর্তৃক বর্বর হামলা, নির্বিচারে নারী- পুরুষ, শিশুদেরকে হত্যার প্রতিবাদ এবং মুক্ত ফিলিস্তিনের দাবিতে পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের উদ্যোগে দশ সহাস্রাধিক মুসুল্লিদের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমা নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে শত শত মুসুল্লি, হে আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা কর, ইসরাইলি পণ্য বর্জন কর, ইসরাইলি পণ্য বয়কট করসহ অসহায় ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন শ্লোগান সহকারে বিক্ষোভ সমাবেশের নির্ধারিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দশ সহাস্রাধিক মুসুল্লিদের সমাগম ঘটে।
সেখানে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের উপদেষ্ঠা মদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, উপদেষ্ঠা কলের পুকুরপাড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাস, নির্বাহী সদস্য চরপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. শহিদুল ইসলাম, পুরাতন হাসপাতাল এলাকার বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন আজমী প্রমুখ।
সমাবেশে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজ পরিচালনা করেন সমাবেশের সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।
সমাবেশ শেষে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে পিডিএসএ মাঠের উত্তর পাশে সড়কে শেষ হয়।
বক্তারা ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিতে অবিরাম সশস্ত্র হামলা করে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা দেশের অন্তবর্তীকালিন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে সরকারিভাবে ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়ার জন্যও অনুরোধ করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম