নবী মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ শাকিল আহামাদ স্টাফ রিপোর্টার রাজশাহী — বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীসহ মুসলিম জনতা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বৃষ্টির মাঝে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।
এখানে মিছিলে অংশগ্রহণকারীদের নিয়েই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, কখনোই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। অথচ সেই ধর্মীয় শিষ্টাচার না মেনে মহানবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। যা কোনো মুসলিমের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।
এ সময় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ার করে দিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা:) ব্যঙ্গকারীদের ফাঁসি দাবি জানান। অন্যথায় বাংলাদেশে ভারতীয় যেসব দূতাবাস আছে সেগুলো ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। সে সাথে ভারতীয় সব পণ্য বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয় সমাবেশ থেকে। এছাড়া এই ঘটনার পর ভারতের মাইনরিটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দেওয়ারও দাবি জানানো হয়। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নগরীর বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা ও ধর্ম প্রাণ মুসলিম সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে ‘ধর্মীয় সম্প্রীতির নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
13 Aug 2026
ইসলাম ধর্মে সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন।
07 Aug 2026
মাদ্রাসার শিক্ষক থেকে সফল উদ্যোক্তা: নাগেশ্বরীতে বেতের আসবাবপত্রের নতুন শোরুম উদ্বোধনের প্রস্তুতি
10 Jul 2026
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইন টাঙ্গাইল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
05 Mar 2026
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাজিতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
20 Apr 2025