দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সখিপুর তালতলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর শাখা গণসমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 28 সেপ্টেম্বর, 2024 1 বার পঠিত
সখিপুর তালতলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর শাখা গণসমাবেশ অনুষ্ঠিত

 

মো.মার্শাল মাসুম স্টাফ রিপোর্টার —ভারতে বিজেপি বিধায়ক কর্তৃক ইসলাম ও মুহাম্মদ ( সা:) কে কটুক্তির প্রতিবাদ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ বাজেয়াপ্তবো তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ও সংখ্যানুপাতিক(PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সখীপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার(২৭ সেপ্টেম্বর) বিকেলে সখীপুর তালতলা চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি  মাওলানা আব্দুল লতিফ মিয়া ও সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব  আকরাম আলী।

এছাড়াও গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বৈষম্য বিরোধী আন্দোলনে টাঙ্গাইলের অন্যতম সমন্বয়ক এসএম কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সখিপুর উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম