পীরগঞ্জে মন্দিরগুলোতে প্রতিমা তৈরীর কাজ
তারিকুল ইসলাম তারিক স্টাফ রিপোর্টার—রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ৯৭ টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী সুধীর চন্দ্র রায় ও পৌরসভার সভাপতি সুনীল চন্দ্র পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। আসছে আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ১৩ অক্টোবর রাত ৮ ঘটিকার মধ্যেই দুর্গা মাকে বিসর্জন দেয়ার সিদ্ধান্ত হয়। দেশের চলমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক টহলদারি ছাড়াও প্রতিটি মন্দিরে ৬ জন আনসার সার্বক্ষণিক মন্দিরের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন এবং মন্দির কমিটির নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন জেনারেটরের ব্যবস্থা পরিদর্শন খাতা এবং প্রতিটি মন্দিরে ১০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, স্থানীয় গণমাধ্যম কর্মীগণও সার্বক্ষণিক নজরদারি করবেন বলেও জানা গেছে ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে ‘ধর্মীয় সম্প্রীতির নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
13 Aug 2026
ইসলাম ধর্মে সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন।
07 Aug 2026
মাদ্রাসার শিক্ষক থেকে সফল উদ্যোক্তা: নাগেশ্বরীতে বেতের আসবাবপত্রের নতুন শোরুম উদ্বোধনের প্রস্তুতি
10 Jul 2026
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইন টাঙ্গাইল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
05 Mar 2026
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাজিতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
20 Apr 2025