নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৩২ জন আক্রান্ত
মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বেড়েছে । এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও অনেকটা উধ্বগতি। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৩২ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ১৫৩৯ জন।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বুধবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ১০৭জন।
বর্তমানে নারায়ণগঞ্জ পুরো জেলায় হাসপাতাল থেকে ছাড় প্রাপ্ত হয়েছে ১৪৩২জন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026