জুলাই আন্দোলনে চোখ হারানো সাইদুলকে তালাক দিয়ে চলে গেল তার স্ত্রী
স্টাফ রিপোর্টার, কাইয়ুম চৌধুরী
জুলাইয়ের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির স্প্লিন্টারে চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন পটুয়াখালীর দশমিনার যুবক মো. সাইদুল ইসলাম। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়। এদিকে আন্দোলনে আহত মানবেতর জীবনযাপন করা সাইদুলকে দুদিন আগে তালাক দিয়ে চলে গেছেন স্ত্রী। শরীরে অসংখ্য স্প্লিন্টার আর চোখ হারিয়ে চিকিৎসাবিহীন দিন কাটছে বর্তমান বেকার যুবক সাইদুলের। অভাব-অনটন পিছু ছাড়ছে না এই যুবকের।
শনিবার দুপুরে সাইদুল যুগান্তরকে জানান, তিনি অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। তার এই খারাপ মুহুর্তে দুদিন আগে তার স্ত্রী পান্না আক্তার তাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে চলে গেছেন। বিভিন্ন দপ্তরে আবেদন করার পরেও এখন পর্যন্ত তিনি কোনো আর্থিক সহায়তা পাননি।
অভাবের সংসারে বেশিদূর পড়াশোনা না করতে পারা সাইদুল ঢাকায় ব্যাটারিচালত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চরফ্যাশন মেঘনা নদী থেকে অর্ধ গলিত নারীর মরদেহ উদ্ধার
10 Aug 2026
বরিশালে ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত তিনজন
04 Aug 2026
একটি জাতির নীরব আত্মহনন: যখন মহামারিই জাতীর নিয়তি
26 Jul 2026
একটি জাতির নীরব আত্মহনন: যখন মহামারিই জাতীর নিয়তি
23 Jul 2026
সামান্য বৃষ্টি হলেই বরিশালের কাজীপাড়ার রাস্তার বেহাল দশা
12 Jul 2026