দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ছাত্রী ধ’র্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক গ্রে’ফতার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 05 ডিসেম্বর, 2024 1 বার পঠিত
ছাত্রী ধ’র্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক গ্রে’ফতার

স্টাফ রিপোর্টার, মোঃ মাসুদ রানা, রাঙ্গাবালী, পটুয়াখালী

নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত  পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সরদার) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকালে তাকে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়।
রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহাতাব চৌধুরী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই  মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের  ৩০ মে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণীর ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম  মোসাদ্দেক বিল্লাহের বিরুদ্ধে।

এ অভিযোগে ১ জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম