নওগাঁ পোড়ানগর এলাকা থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রাফি গ্রে’ফতার
স্টাফ রিপোর্টার, মোঃ আল-আমিন, জয়পুরহাট
নওগাঁ পোড়ানগর এলাকা থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী, রাফিকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদকাস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ, মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
এই ধারাবাহিকতায় ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৩:০০ ঘটিকার সময় নওগাঁ জেলার থানাধীন পুরানগর এলাকা হতে ৬০ বোতল ফেনসিডিল সহ নওগাঁ জেলার, ধামরহাট থানার, বাসুদেবপুর, গ্রামের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাফি (২৫) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি রাফি তিনি চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী।
নওগাঁ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে, বিভিন্ন এলাকায় খুচরা পাইকারি দামে বিক্রি করতো। এমন সংবাদ এর ভিত্তিতে গত কয়েক দিন ধরে র্যাব ৫ সিপিসি ৩ এর গোয়েন্দা দল গ্রেপ্তারকৃত আসামি রাফির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে,
৯/১২-২০২৪ তারিখ নওগাঁ জেলার ধামুরহাট থানাধীন পোড়ানগর এলাকায় র্যাব৫,সিপিসি ৩ এর একটি অভিযান দল অভিযানিক পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাফিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রাফির দখলে থাকা মোটরসাইকেল তল্লাশি করলে তার মোটরসাইকেল এর তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক সেবী ও মাদক কারবারি সেন্টিকেটের অন্যান্য সদস্যের ধরতে য়্যাব ৫, সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অভ্যত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে নওগাঁ জেলার ধামুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026