সলঙ্গায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালিত
এম আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের সলঙ্গায় ছাত্রদলের
”আন্তর্জাতিক মানবাধিকার দিবস” উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে সলঙ্গা থানা ছাত্রদল ও সলংগা ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় সলঙ্গা ডিগ্রী কলেজের মূল ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার,সহ-সভাপতি মারুফ হাসান খোকন,কেএম শহিদুল ইসলাম মজনু,থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজা,থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম,আরিফুল ইসলাম,কায়সার আহমেদ কাইয়ুম,কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব কাবলু মিয়া প্রমুখ। এসময় মানববন্ধনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026