সখিপুরে শশুর বাড়ি মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃ’ত্যু
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বৃহস্পতিবার, 12 ডিসেম্বর, 2024
1 বার পঠিত
মোঃ হাসান আলী, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৪৫) নামের এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার বড়চওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফজলুল হক উপজেলার শ্রীপুর এলাকার মো: ওসমান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফজলুল হক উপজেলার বড়চওনা এলাকায় তার শশুর বাড়িতে আজ দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায় । মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় গুরুত্ব আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের মেডিকেল অফিসার মোঃ শামসুল আলম বলেন, হাসপাতলে আনার পূর্বেই প্রবাসীর মৃত্যু হয়েছে।
এদিকে প্রবাসী ফজলুল হকের মৃত্যুর ঘটনা পরবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026