বাসাইলে মায়ের হাতে সন্তান হ’ত্যা
স্টাফ রিপোর্টার, ছানোয়ার হোসেন
বাসাইল, টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, ১৩ ডিসেম্বর সাড়ে ৩টার দিকে শিশুটিকে হত্যার করে বাড়ির পাশে পুকুরে ফেলা হয়। শিশুটির নাম মোহাম্মদ আলী। বাবার নাম ইব্রাহিম আলী। বাড়ি বাসাইল পূর্ব মধ্যপাড়া।
সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল ও স্থানীয়রা জানান, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দ্ইু বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে রাত ৩টার পর ঘরে পাওয়া যাচ্ছিল না। আশেপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি শুরু করে। ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে শিশুটির মা হিরা বেগম স্বীকার করে রাগের বশে শিশুটিকে রাত ৩টার দিকে পানিতে ফেলে দেন তিনি। হিরা বেগমের সাথে কথা বলা হলে তিনি বলেন, এ সময় আমার হিতাহিত কোন জ্ঞান ছিল না। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিাশের এক উপ-পরিদর্শককে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026