মনপুরায় ৩৮০কেজি জাটকা মাছ জব্দ করলো কোস্ট গার্ড
মোঃ শাকিল খান রাজু, ক্রাইম রিপোর্টার, ভোলা
দেশের জাতীয় সম্পদ রক্ষার্থে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা উপজেলা অভিযান চালিয়ে ৩৮০ কেজি জাটকা জব্দ করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত রামনেওয়াজ ঘাটে ঢাকাগামী লঞ্চে অভিযানে চালিয়ে এইসব জাটকা জব্দ করা হয়। পরে অভিযানে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মেঘনা নদীর নায়েবের হাট, পাতার চর, সোনার চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকাগামী লঞ্চে থাকা ২টি ইলিশের ঝুড়ি তল্লাশি করে ৩৮০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মসজিদ, এতিম খানা ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চরফ্যাশন মেঘনা নদী থেকে অর্ধ গলিত নারীর মরদেহ উদ্ধার
10 Aug 2026
বরিশালে ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত তিনজন
04 Aug 2026
একটি জাতির নীরব আত্মহনন: যখন মহামারিই জাতীর নিয়তি
26 Jul 2026
একটি জাতির নীরব আত্মহনন: যখন মহামারিই জাতীর নিয়তি
23 Jul 2026
সামান্য বৃষ্টি হলেই বরিশালের কাজীপাড়ার রাস্তার বেহাল দশা
12 Jul 2026