দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে মনপুরায় প্রচারণা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 14 জানুয়ারী, 2025 1 বার পঠিত
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে মনপুরায় প্রচারণা

 

মোঃ শাকিল খান রাজু ক্রাইম রিপোর্টার ভোলা

জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরনণ করা হয়।

সোমবার বিকেল ৪ টায় উপজেলার হাজীর হাট বাজারে জুলাই বিপ্লব সমর্থনকারী মনপুরার ছাত্ররা এই লিফলেট বিতরণ করেন।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক কেন্দ্রের ঘোষনা মতে সরকারকে বেঁধে দেয়া ১৫ দিনের মধ্যে জুলাই বিপ্লবের আবেদন তুলে ধরে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষণাপত্র জাতির সামনে প্রকাশের আহবান জানান মনপুরার ছাত্ররা।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় কমিটির ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল নির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দিন নাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারী মনপুরা সরকারি কলেজের ছাত্র মোঃ নুরনবী, মোঃ সোয়েব, কাজল হোসেন, মোঃ মমিন হোসেন, এম নূরহোসেন কাসেমী, নূরনবী দিদার প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম