দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

দীর্ঘ সাত বছর পর সাভার প্রেসক্লাবের নতুন নেতৃত্ব সভাপতি নাজমুল” সাধারণ সম্পাদক জিয়া “

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 14 জানুয়ারী, 2025 1 বার পঠিত
দীর্ঘ সাত বছর পর সাভার প্রেসক্লাবের নতুন নেতৃত্ব সভাপতি নাজমুল” সাধারণ সম্পাদক জিয়া “

সাভার থেকে ফিরে জুবায়ের হোসেন যাদু এলএলবি:– সাভার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।দীর্ঘ সাত বছর পর সাভার প্রেসক্লাবের নেতৃত্বে এসেছে নতুন মুখ। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা আর সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ৫৪ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে নিউজ টোয়েন্টিফোরের নাজমুল হুদা ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক ফুলকীর সম্পাদক নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তরের সাভার প্রতিনিধি মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএনবাংলার শেখ বাশার পেয়েছেন ১৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির আব্দুল হালিম পেয়েছেন ১৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে বাংলাট্রিবিউনের নাদিম হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী বাসসের রুপোকুর রহমান ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট ও তৌকির আহমেদ পেয়েছেন ৫ ভোট।

অর্থ সম্পাদক পদে দৈনিক করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী মাছরাঙাটিভির সৈয়দ হাসিবুন নবী ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী খবরপত্রের রওশন আলী পেয়েছেন ২২ ভোট।

দপ্তর সম্পাদক পদে দৈনিক ফুলকীর এমদাদ হোসেন ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের ওমর ফারুক পেয়েছেন ২৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকাপোস্টের লোটন আচার্য্য সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এ দুলাল পেয়েছেন ১২ ভোট।

পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী।

কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের গোবিন্দ আচার্য্য, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন, ডেইলি স্টারের আখলাকুর আকাশ বিজয়ী হয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অরূপ রায়। তাঁদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
ঢাকা

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা

মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
ঢাকা

*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**

04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
ঢাকা

নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান

04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

03 Aug 2026
নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা
ঢাকা

নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা

02 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম