পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিলে প্রায় ১৩ লক্ষ মানুষের ঢল
ক্রাইম রিপোর্টার মোঃ রাহাত হাওলাদার দুমকি-:- পটুয়াখালী।পটুয়াখালীতে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন এর মাহফিলে প্রায় ১৩ লক্ষ মানুষের ঢল নেমেছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮: ৮ মিনিটে তিনি পটুয়াখালী শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলের মঞ্চে উঠে শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
তিনি আরো বলেন আপনাদের পটুয়াখালী শহরটা বেশ সাজানো গোছানো আমি উপর থেকে দেখছিলাম। পাশে একটি সমুদ্র সৈকত রয়েছে যেখান থেকে সূর্য অস্ত এবং উধাও দুইটাই দেখ যায়।
আরো বলেন এখানকার মানুষ বেশ শান্তশিষ্ট বরিশালের জন্য আমার আগে থেকে অনেক মায়া পটুয়াখালীর শ্রোতারা বেশ শান্ত শ্রেষ্ঠ থাকার কারণে অন্যান্য মাহফিলে তিনি এক ঘন্টার বেশি সময় দেন না, কিন্তু পটুয়াখালীতে তিনি প্রায় দু’ঘণ্টার মতো আলোচনা করেছেন।
এর আগে বিকেলে মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে করে পটুয়াখালীর আবুল কাশেম স্টেডিয়ামে অবতরণ করেন। তাকে স্বাগত জানাতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়।
আজহারীর সঙ্গে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
উক্ত মাহফিলে দশটি ময়দান সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছিল সাতটি ছিল পুরুষদের জন্য তিনটি মহিলাদের জন্য, আরো ছিল অর্ধশতাধিক এলইডি প্রজেক্টর এবং ১৪ শত অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং চার শতাধিক মাইকের ব্যবস্থা শহরের আনাচে-কানাচে।
এদিকে মিজানুর রহমান আজহারীর বক্তব্য চলাকালে প্রচণ্ড ভিড় এবং জায়গার সংকুলান না হওয়ায় অনেক মানুষ হেঁটেই বাড়ি ফিরতে শুরু করেছেন। মুসল্লিরা বলছেন, মাহফিলে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। তবে মাঠ ও আশপাশের সড়ক ভরে যাওয়ায় অনেকেই বক্তব্য শোনার সুযোগ না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
এদিকে আয়োজক কমিটির একজন সদস্য জানান, মানুষের এই বিপুল সাড়া আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে আমরা চেষ্টা করছি যাতে সবার জন্য বক্তব্য শোনার সুযোগ তৈরি করা যায়।
মাহফিল চলাকালে পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। যানবহনের সংকট থাকায় অনেকেই হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে ‘ধর্মীয় সম্প্রীতির নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
13 Aug 2026
ইসলাম ধর্মে সপ্তাহের সেরা দিন হলো জুমার দিন।
07 Aug 2026
মাদ্রাসার শিক্ষক থেকে সফল উদ্যোক্তা: নাগেশ্বরীতে বেতের আসবাবপত্রের নতুন শোরুম উদ্বোধনের প্রস্তুতি
10 Jul 2026
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুলিশ লাইন টাঙ্গাইল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
05 Mar 2026
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাজিতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
20 Apr 2025