দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাজশাহীর তানোর ১নং কলমা ইউনিয়ানে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 12 ফেব্রুয়ারি, 2025 1 বার পঠিত
রাজশাহীর তানোর ১নং কলমা ইউনিয়ানে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

মোঃ নাসিরউদ্দিন (রাজশাহী):

গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়নে বিএনপির নেতৃত্বে এক বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।এই পথযাত্রায় বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোঃ হজরত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, তানোর উপজেলা বিএনপি মোঃ মফিজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক, ১ নং কলমা ইউনিয়ন বিএনপি মোঃ কালাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং কলমা ইউনিয়ন বিএনপি মোঃ রায়হানুল হক রায়হান, যুগ্ম আহ্বায়ক, তানোর উপজেলা যুবদল মোঃ আব্দুল বাশির, আহ্বায়ক সদস্য, তানোর উপজেলা যুবদল মোঃ মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা ছাত্রদল ও সদস্য সচিব, তানোর উপজেলা ছাত্রদল
মোঃ শাহীন সরকার( রনজু) আহ্বায়ক তানোর উপজেলা ছাত্রদল মোঃ রনি আহমেদ, নেতা, ১ নং কলমা ইউনিয়ন ছাত্রদল মোঃ মিজানুর রহমান মিজান, সভাপতি, ১ নং কলমা ইউনিয়ন কৃষক দল। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই পথযাত্রায় অংশ নেন।
বিএনপি নেতারা তাদের বক্তব্যে সরকারের নীতির কড়া সমালোচনা করেন এবং নিম্নলিখিত ১০ দফা দাবির বাস্তবায়নের দাবি জানান-
অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।বিদ্যুৎ ও জ্বালানির মূল্য হ্রাস।
গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ।গুম-খুন-গ্রেফতার ও রাজনৈতিক হয়রানি বন্ধ।
শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা ও বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি
দুর্নীতি দমন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা
সংবিধান পুনর্গঠন এবং জনগণের অধিকার নিশ্চিতকরণ
সকল রাজবন্দির মুক্তি।
বক্তারা সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকার সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবের পরিবর্তে তাদের দুর্নীতি ও দমননীতি জোরদার করছে। তাঁরা আরও বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। পথযাত্রাটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম