দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

টিসিবির কার্ড এর জন্য রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ মহাসড়ক অবরোধ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 23 ফেব্রুয়ারি, 2025 1 বার পঠিত
টিসিবির কার্ড এর জন্য রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ মহাসড়ক অবরোধ

মোঃ নাসিরউদ্দিন, রাজশাহী

টিসিবির কার্ডকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারটার দিকে রাজশাহী নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল এর নিকট থেকে টিসিবি কার্ডের ভাগ চান পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের সমর্থকরা। এরই জেরে রোববার এগারটার দিক রফিকুলকে মহাসড়কের উপর ঘিরে ধরে পিটিয়ে ছুরিকাঘাতে আহত করে শিমুলের সমর্থকরা। এ সময় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জুম্মার সমর্থকরা। শুরু হয় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করেন বিএনপির কর্মীরা। দুপাশে শুরু হয় যানজট ও জন-দুর্ভগ। এতে আটকা পড়ে শত শত গাড়ি। পরে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল শুরু হয়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
রাজশাহী

‎দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ

17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
রাজশাহী

প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর

17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
রাজশাহী

মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার

16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
রাজশাহী

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””

09 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়
রাজশাহী

জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক: জয়নগরের চেয়ারম্যান পদপার্থি আলামিন হক বিজয়

09 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম