পুনরায় বাঘা উদয়ন সংস্থার শুভ উদ্বোধন
মাহামুদুল হাসান,বাঘা রাজশাহী :
রাজশাহীর বাঘা বাজার প্রাণ কেন্দ্রে অবস্থিত ইতিহাস ও ঐতিহ্যের কালজয়ী স্বাক্ষী ‘বাঘা উযদয়ন সংস্থা’। এ সংস্থা(ক্লাব) স্থাপিত হয় স্বাধীনতা যুদ্ধের ১বছর পর ১৯৭২ সালে।এ ক্লাবের রেজিস্ট্রেশন নং-১৬৭/১৯৭৫।প্রথম দিনের উদ্বোধনকারী অনেক সদস্য হয়তো মারা গিয়েছে। কিন্তু কালের স্বাক্ষী এ ক্লাব আজ ও আছে নিজ অবস্থানে। পুনরায়( ২২ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় ক্লাবের উদ্বোধন করেন নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, শিল্পপতি সাবেক বাঘা থানা বিএনপি সভাপতি নুরুজ্জামান খান মানিক। উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি, সাবেক বাঘা শাহদৌলা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি আল-আমিন।
আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সাংবাদিক নাজিম উদ্দীন,হাসিবুল,বাক্কার আলী,আলম শেখ, সামসুল ইসলাম, সাবাজ আলীসহ অন্য সদস্য বৃন্দ ও বাঘা বাজারের উৎসুক জনতা। উদ্বোধন শেষে ক্লাবের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026