দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 07 মার্চ, 2025 1 বার পঠিত
শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মো:তানভীর আহমেদ, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালীঘাট রোড রিক্সা স্ট্যান্ডে বিএনপি’র কেন্দ্র ঘোষিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করেন- শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোঃ মহসিন মিয়া মধু।

পৌর বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসার ছাত্র, পথচারীসহ সর্বস্তরের এক হাজারের অধিক জনসাধারণ অংশ নেন।

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, ফয়ছল আহমেদ, শহীদ মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম