দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বগুড়া গাবতলীর স্কুলছাত্র আলোচিত সিফাত হত্যা মামলার আসামী কামরুল ঢাকা সাভার থেকে গ্রেপ্তার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 20 এপ্রিল, 2025 1 বার পঠিত
বগুড়া গাবতলীর স্কুলছাত্র আলোচিত সিফাত হত্যা মামলার আসামী কামরুল ঢাকা সাভার থেকে গ্রেপ্তার

এস,এন নূর, বগুড়া:

জানা গেছে, নিহত সিফাত (১৪) পিতা মোঃ হাফিজার সাং উঞ্চুরখী, থানা গাবতলী, বগুড়া এর সাথে একই এলাকায় বাড়ি ইমরান হোসেন হাদু (৩৫), পিতা মোঃ মোন্তেজার, সাং উঞ্চুরখী উত্তরপাড়া, থানা-গাবতলী, বগুড়া তৃতীয় লিঙ্গের হওয়ায় সে অবিবাহিত ছিল এবং ভিকটিম সিফাত (১৪) এর সাথে সুসম্পর্ক থাকার কারনে মাঝে মধ্যে তার বাড়ীতে যাওয়া আসা করত। ইমরান হোসেন হাদু তার পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি সিফাতকে রেজিস্ট্রি করে দিবে বলে মাঝে মধ্যে বলত। ফলে ১নং ও ৩নং আসামী ভিকটিম সিফাত’কে হিংসা করত এবং সুযোগ বুঝে হত্যা করার পরিকল্পনা করতে থাকে। পরবর্তীতে গত ০৮/০৩/২০২৫ ইং তারিখ ইফতারের পর সিফাত তার বাড়ীর পাশে ঈদগাহ মাঠে গেলে ২নং আসামী ইমরান হোসেন হাদু রাত্রি অনুমান ২০.০০ ঘটিকার সময় তার বাড়ীতে নিয়ে যায়। উপরোক্ত সকল আসামীদের পূর্ব পরিকল্পনা মোতাবেক গত ০৮/০৩/২০২৫ রাতে গাবতলী পৌরসভার অন্তর্গত উঞ্চুরখী উত্তরপাড়া গ্রামস্থ ২নং আসামী মোঃ ইমরান হোসেন হাদু এর শয়ন কক্ষের ভিতরে সিফাত (১৪) কে গলায় গামছা পেচিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বগুড়া গাবতলী থানায় হত্যা মামলা রুজু করে। মামলা নং-১২, তারিখঃ ১০ মার্চ ২০২৫ ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিএসসি, এজাহার নামীয় আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় আজ ২০ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত হত্যা মামলার ১ নং এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার হতে পরিত্রান পাওয়ার জন্য ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকয় অবস্থান করতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র‌্যাব-০৪, সিপিসি-২, সাভার এর যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার গনকবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১নং পলাতক আসামী মোঃ কামরুল(৩২), পিতাঃ মোঃ মোন্তেজার, সাং উঞ্চুরখী, থানাঃ গাবতলী, বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
ঢাকা

চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঢাকা

মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
ঢাকা

*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**

04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
ঢাকা

নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান

04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

03 Aug 2026
নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা
ঢাকা

নরসিংদী জেলা পুলিশের শিক্ষানবিশ এএসপি ও আরআইকে বিদায় সংবর্ধনা

02 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম