দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

খ্রিস্টান মিশনারি কার্যক্রমের অভিযোগে বান্দরবানে হোটেল ডিমো ঘেরাও

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 21 অক্টোবর, 2025 1 বার পঠিত
খ্রিস্টান মিশনারি কার্যক্রমের অভিযোগে বান্দরবানে হোটেল ডিমো ঘেরাও

তৌহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি: খ্রিস্টান মিশনারি কার্যক্রমের অভিযোগে বান্দরবানে হোটেল ডিমো ঘেরাও করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিসিপি) ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বান্দরবান শহরের হোটেল ডিমোর সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নেন এবং পরে হোটেলটি ঘেরাও করেন।

ঘটনার পর বিকেলেই পিসিসিপি বান্দরবানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনটির দাবি, উক্ত হোটেলে গোপনে খ্রিস্টান মিশনারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা পার্বত্য চট্টগ্রামের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী।

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। তারা আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।”

ঘেরাও কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে, অভিযোগের বিষয়ে হোটেল ডিমো কর্তৃপক্ষ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম