দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারাকান্দা উপজেলা যুবদলের লিফলেট বিতরণ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 21 অক্টোবর, 2025 1 বার পঠিত
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারাকান্দা উপজেলা যুবদলের লিফলেট বিতরণ

আনোয়ার হোসেন মন্ডল তারাকান্দা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জননেতা মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে তারাকান্দা উপজেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে বুধবার বিকেলে তারাকান্দা উপজেলার চকনাপাড়া বাজার ও হরিয়াগাই বাজারে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক জুয়েল মণ্ডল, জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন মণ্ডল, ময়মনসিংহ উত্তর জেলা তারেক রহমান যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেল, তারাকান্দা উপজেলা যুবদল নেতা মামুন, কামারগাঁও ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম, কামাল ও কামরুজ্জামান, গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ঝিনুকসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্রকাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন আজ সময়ের দাবি। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন সফল হবেই।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম