দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তারাকান্দায় মোতাহার হোসেন তালুকদারের শ্যামা পূজা পরিদর্শন ও বস্ত্র বিতরণ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 21 অক্টোবর, 2025 1 বার পঠিত
তারাকান্দায় মোতাহার হোসেন তালুকদারের শ্যামা পূজা পরিদর্শন ও বস্ত্র বিতরণ

তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার গতকাল তারাকান্দা উপজেলার কোধালদর বাজারে শ্যামা পূজা পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ১নং তারাকান্দা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বাশার বাদশা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক জুয়েল মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন মন্ডল, তারাকান্দা উপজেলা যুবদল নেতা মামুনসহ তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

শ্যামা পূজা পরিদর্শন শেষে মোতাহার হোসেন তালুকদার সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম