দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ওসমানীনগরে ‘জাগ্রত প্রজন্ম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 23 অক্টোবর, 2025 1 বার পঠিত
ওসমানীনগরে ‘জাগ্রত প্রজন্ম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে সামাজিক ও মানবিক সংগঠন ‘জাগ্রত প্রজন্ম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টায় সাদীপুর ড্রিম হাউস রেস্টুরেন্টের হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আনহার মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আছগর ফয়েজ, সৈয়দ জহরুল আলী।

উপস্থিত ছিলেন রেজুয়ান আহমেদ, বুজলু রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমেদ জনি, যুগ্ন আহ্বায়ক ইসলাম উদ্দিন,এমদাদ উদ্দিন, জুহেল আহমেদ, ওয়ায়েস আহমেদ, লুকু মিয়া, কাজী জাওয়াদ, রুবেল আহমেদ, আলী হোসেন, জুনেদ আহমেদ, ফয়জুল আহমেদ, পাবেল আহমেদ, সাদ্দাম আহমেদ, আমির হোসেন, নুরুল ইসলাম, আফজল হোসেন, হাবিব উল্লাহ রাহী, ফয়জুল রহমান, আলমগীর আহমেদ, আওলাদ হুসাইন,মোহন, কামরান কোরেশী, রুহুল, কাওসার, ইমরান, মারজান, অমি, সৈয়দ শামীম আহমেদ, সাহেল আহমেদ, জামাল আহমেদ, মুরসেল আহমেদ, সিয়াম, রুমান রাজ, নাইয়েম আহমেদ, রাজেল আহমেদ, বিলাল আহমেদ, জুনেদ আহমেদ। বক্তারা বলেন, “জাগ্রত প্রজন্ম” প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানবিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সংগঠনটি অনন্য ভূমিকা পালন করছে। বক্তারা আরও বলেন আমাদের সংগঠনের সদস্য জাওয়াদ মিয়ার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম