ফ্যাসিষ্টদের বাঁধা: প্রশাসকের উপস্থিতিতে পানি সরবরাহ প্রকল্পের জমি দাতার উপর সন্ত্রাসী হামলায় আহত-৩
মোঃ আলম বান্দরবান প্রতিনিধি: ফ্যাষ্টিসদের বাঁধা,হামলা,মামলাসহ নানান ষড়যন্ত্রের মুখে বান্দরবানবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পৌর পানি সরবরাহ প্রকল্প কার্যক্রম ভুলন্ঠিত হওয়ার পথে।
জানাযায়,বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন”পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন” শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান পৌর সভায় ১টি ভু-উপরিস্থ শোধনাগার নির্মানের লক্ষ্য রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগ্যা দানেশ পাড়ায় চার একর ভুমি অধিগ্রহনের প্রস্তাব করে। প্রকল্প বাস্তবায়নে বিদেশী দাতা সংস্থার পছন্দ অনুযায়ী স্থানীয় মোবারক খাতুন,সোলতান আহাম্মদ,জাকির হোসেন,শেখ আহাম্মদ,শাহ আলমগং, শামসুল আলম,মো: আনোয়ার হোসেনসহ ১০ জনের মালিকানাধীন চার একর জমি জেলা প্রশাসকের কাছে অধিগ্রহনের জন্য প্রস্তাব করা হয়। উক্ত প্রস্তাবিত ভুমি ভেজাল মুক্ত কিনা যাচাইয়ে সরেজমিনে তদন্ত পুর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ইতিবাচক হওয়া ভুমি অধিগ্রহণের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে গতকাল ২২অক্টোবর সকাল সাড়ে দশ টার দিকে প্রস্তাবিত ভুমি পরিদর্শন করেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এস এম মঞ্জুরুল হক,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিন আরা তুলি,বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে সহ প্রকল্প সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এস এম মঞ্জুরুল হক ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিন আরা তুলি জমি দাতাদের সাথে কথা বলার সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার এরশাদুল ইসলাম,রুবেল,নুর মোহাম্মদ ও শহিদুল ইসলাম প্রস্তাবিত জমির উপর তাদের আপত্তি আছে অভিযোগ তুলে ভুমি যাচাই বাচাই কাজে প্রশাসনকে বাঁধা গ্রস্থ করে। এসময় তারা অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনও সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরন করে। এক পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা প্রস্তাবিত ভুমির সীমানা চিহ্নত করার কাজ শেষ করে ফেরার পথে তাদের সামনে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার এরশাদুল ইসলাম,রুবেল,নুর মোহাম্মদ ও শহিদুল ইসলাম জমি দাতা মোবারক খাতুন ও তার ছেলে মেয়েদের উপর হামলা চালায়। এসময় জমি দাতা মোবারক খাতুন,মেয়ে নাছিমা আক্তার ও হাছিনা আক্তার ও পুত্র বধু খাইরুন্নেছা আহত হয়। নাছিমা আক্তার ও খাইরুন্নেছাকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। এসময় উদ্বুদ্ধ পরিস্থিত দেখে ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা ভয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উক্ত ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনা তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, আ’লীগ সরকারের আমলে উক্ত প্রকল্পের জন্য বর্তমানে প্রস্তাবিত স্থানের পাশে একই মালিকের জমি প্রস্থাব করা হয়। উক্ত জমির উপর জেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ইকবাল করিম ও তার ভাই আত্নীয় এবং ওয়াইসাচিং নামে অপর এক উপজাতী নারী প্রস্তাবিত ভুমি তাদের দাবী করে আপত্তি দেয়। এছাড়াও উক্ত ভুমিকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে একাধিক মামলা আদালতে চলমান থাকায় উক্ত বিরোধপুর্ন ভুমি অধিগ্রহণনের প্রস্তাব প্রত্যাহার করে কর্তৃপক্ষ। পরে বিরোধীয় জমির পাশে মোবারক খাতুনসহ অপর ১০ ব্যক্তির নামীয় খতিয়ান ভুক্ত চার একর ভুমি ভেজাল মুক্ত থাকায় উক্ত ভুমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বান্দরবানবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন এই প্রকল্প বাস্তবায়নে ভেজাল মুক্ত জমি নিয়েও ফ্যাসিষ্ট ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার এরশাদুল ইসলাম,রুবেল,নুর মোহাম্মদ ও শহিদুল ইসলাম নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, এই প্রকল্পটি বান্দরবান পৌরবাসীর জন্য স্বপ্নের মত। সীমিত পরিসরে পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা না থাকায় ২/৩ দিন পর পানি সরবরাহ করা হচ্ছে। যার ফলে পানি সংকটে পৌরবাসী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই প্রকল্পটি চালু হলে বিন্দু মাত্র পানি সংকট পোহাতে হবেনা। পৌরবাসী ২৪ঘন্টা পানি সুবিধা পাবে। অপর দিকে এত বড় প্রকল্প স্থাপনের মাধ্যমে ছাইগ্যা দানেশ পাড়ার মত একটি পশ্চাৎপদ এলাকা দ্রুত উন্নয়ন ও আলোকিত হবে এবং স্থানীয়রা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026