বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে, ক্ষমতার জন্য নয় – মোতাহার হোসেন তালুকদার
আনোয়ার হোসেন তারাকন্দা প্রতিনিধি: ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেছেন, বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে, ক্ষমতার জন্য নয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে দক্ষিণ বাজার চৌধুরী রাইসমিল মাঠে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে আয়োজিত গণমিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোতাহার হোসেন তালুকদার আরও বলেন, “জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষেই কাজ করব। দলের প্রয়োজনে আমরা সবাই এক।”
গণমিছিল ও সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও দেশীয় বাদ্যযন্ত্র বাজিয়ে অংশ নেন। এতে তারাকান্দা মিছিলের শহরে রূপ নেয়।
মিছিলটি দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে উত্তর বাজার সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে শত শত মানুষ হাত নাড়ে মিছিলকারীদের উৎসাহ দেন।
গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক আর্মী, আসাদুল হক মণ্ডল, রাসেল মণ্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026