দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুহালং ইউনিয়নের ভাঙা ব্রিজে চরম ভোগান্তিতে স্থানীয়রা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 23 অক্টোবর, 2025 1 বার পঠিত
কুহালং ইউনিয়নের ভাঙা ব্রিজে চরম ভোগান্তিতে স্থানীয়রা

তৌহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। ব্রিজটি মেরামত না হওয়ায় স্থানীয়দের প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

উল্লেখ্য, গোয়ালিয়াখোলা থেকে ক্যামলং পাড়া পর্যন্ত সংযোগ সড়কটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে নির্মাণ করা হয়েছিলো। এই সড়কটি কুহালং ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রধান পথ। ফলে ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ছোট গাড়ি বা মোটরসাইকেলে কষ্ট করে পার হয়, কিন্তু বড় কোনো যানবাহন যেতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে এ পথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যা যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে কুহালং ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ শহরে যাতায়াত, পণ্য পরিবহন ও জরুরি সেবায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মংপু মারমা জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ব্রিজটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য এলজিইডি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হলে দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্নতার ঝুঁকি আরও বাড়বে। তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম