দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

পার্বত্য বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 24 অক্টোবর, 2025 1 বার পঠিত
পার্বত্য বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন

মাহফুজুর রহমান মোর্শেদ, আলীকদম বান্দরবান – পার্বত্য বান্দরবানের প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিতি, ২৩অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, অনিয়মিত ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বান্দরবানের আলীকদম উপজেলার ১৩ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান জেলা পরিষদ। মূলত বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আবেদনের ভিত্তিতে এই বিভাগীয় মামলার অনুমোদন দেওয়া হয়।

 

মামলায় অভিযুক্ত শিক্ষকগুলো হলো আলীকদম উপজেলার রেংপু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার, মোতাহার বেগম,

 

রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্বাছ উদ্দিন, রিয়াজুল জান্নাত, মোঃ জাবেদ,

 

মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজীব স্রো, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কোহিনুর আক্তার, বদিউর রহমান রুস্তম এবং রোমেন দাশ।

 

আলীকদম উপজেলা শিক্ষা অফিসার মো: কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত হয় পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্তে সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার আবেদন করে।

 

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের বিষয়ে তদন্ত করে স্কুলে অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম খুঁজে পায়। পরে জেলা পরিষদে বিভাগীয় মামলার আবেদন করলে আমরা অনুমোদন দেয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম