দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রোয়াংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 24 অক্টোবর, 2025 1 বার পঠিত
রোয়াংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

মোঃ আলম, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চলছে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও গণসংযোগ কার্যক্রম।

এ উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার রোয়াংছড়ি কলেজের সামনে অনুষ্ঠিত হয় এ সদস্য সংগ্রহ ও গণসংযোগ সভা।

সকালে রোয়ংছড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে রোয়াংছড়ি শিশু পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার সভাপতিত্বে এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মা ম্যা চিং।

এসময় বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশে রেইনবো নেশন বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনে কাজ করছি।

এসময় তিনি আরো বলেন, ‘পাহাড় এখানকার সংষ্কৃতি, আমাদের অলংকার। সুতরাং পাহাড়কে বাদ দিয়ে বাংলাদেশ অকল্পনীয়। ইতোমধ্যে পাহাড়ের বিভিন্ন দূর্গম এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে চাই। পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে শক্তিশালী করতে চাই। জনগণই আমাদের শক্তি। ৩১ দফা জনগণের অধিকার আদায়ে একটি বাস্তবসম্মত রূপরেখা। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও জনগণকে সম্পৃক্ত করতেই এ সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।‘

পাহাড়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগের মাধ্যমে জনগণের মাঝে দলের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাইমং জসিম উদ্দীন তুষার, জেলা বিএনপির সদস্য চনু মং মারমাসহ বান্দরবান জেলা বিএনপি ও রোয়াংছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম