বান্দরবান পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন
তৌহিদুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি: আজ শনিবার সকাল ১০টা থেকে একযোগে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বান্দরবান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ মোট তিনটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বান্দরবান পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫”।
প্রায় ২,০০০ পরীক্ষার্থীর অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের প্রায় শতভাগ উপস্থিতি এবং তাদের মনোযোগী অংশগ্রহণ প্রমাণ করেছে এ পরীক্ষার প্রতি তাদের আন্তরিকতা ও প্রস্তুতির মাত্রা।
পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন বান্দরবান পৌরসভার প্রশাসক ও এ বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা এস. এম. মনজুরুল হক। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌরসভা সূত্রে জানা যায়, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে, যেখানে সেরা ৪০ জন শিক্ষার্থীকে “পৌর প্রতিভা-২০২৫” হিসেবে ঘোষণা করা হবে।
বান্দরবান পৌরসভার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও শিক্ষার প্রতি অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026