অসুস্থ কর্মীকে দেখতে গেলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু
সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু শনিবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ১০নং কামারপাড়া ইউনিয়নের একজন অসুস্থ কর্মীর বাসায় গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন।
এ সময় তিনি অসুস্থ কর্মীর পাশে বসে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এবং তাকে সাহস জোগান। অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেন, “আমরা একটি আদর্শিক দলের কর্মী। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও মানবিকতার বন্ধনই ইসলামী আন্দোলনের মূল শক্তি। একজন কর্মীর অসুস্থতা আমাদের সকলের কষ্টের বিষয়।”
তিনি অসুস্থ কর্মীর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্যের সুখ-দুঃখে আমরা একে অপরের পাশে থাকি।”
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, কামারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই অসুস্থ কর্মীর জন্য দোয়া করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকেই বলেন, “নেতা হিসেবে নয়, একজন সহানুভূতিশীল মানুষ হিসেবেও তিনি আমাদের গর্ব।”
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026