দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আর্মি’ পরিচয়ে বাসে ছিনতাইয়ের চেষ্টা, প্রতিবাদ করায় কারমাইকেল কলেজের ৩ শিক্ষার্থী মারধরের শিকার

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 26 অক্টোবর, 2025 1 বার পঠিত
আর্মি’ পরিচয়ে বাসে ছিনতাইয়ের চেষ্টা, প্রতিবাদ করায় কারমাইকেল কলেজের ৩ শিক্ষার্থী মারধরের শিকার

সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া গত রাতে ২৫ অক্টোবর শনিবার দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাসের যাত্রীদের কাছ থেকে ‘আর্মি’ পরিচয় দিয়ে একদল লোক ছিনতাইয়ের চেষ্টা চালায়।

 

জানা যায়, বাসটি যখন শঠিবাড়ী এলাকায় পৌঁছায়, তখন ‘আর্মি’ পরিচয়ে কয়েকজন বাসে উঠে যাত্রীদের মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কারমাইকেল কলেজের তিনজন ছাত্র তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ‘আর্মি’ পরিচয়ে আসা ওই ব্যক্তিরা ছাত্রদের বেধড়ক মারধর করে।

 

পরবর্তীতে, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চাপের মুখে চালক বাধ্য হয়ে বাসটি কারমাইকেল কলেজ ক্যাম্পাসে নিয়ে যান। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, পুলিশ বাসটি জব্দ করেছে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত শুরু করেছে। আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম