গাজীপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে ঘরে ঘরে বিএনপি, নেতৃত্বে আ. কম. মোফাজ্জল
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ডের শাহাপাড়া ও হাজীপাড়া এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই প্রচারে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আ. কম. মোফাজ্জল হোসেন ।
এ সময় তার সঙ্গে ছিলেন এলাকার মুরুব্বি, স্থানীয় নেতাকর্মী ও তরুণ প্রজন্মের সদস্যরা। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেন।
এ সময় উপস্থিত সকলে এম মনজুরুল করিম রনি ভাইয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
ছবিতে দেখা যায়, আ. কম. মোফাজ্জল হোসেন নিজ হাতে সাধারণ মানুষের কাছে লিফলেট তুলে দিচ্ছেন এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের গুরুত্ব বুঝিয়ে বলছেন।
এলাকাবাসী শান্তিপূর্ণ এই উদ্যোগকে স্বাগত জানান এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে এমন প্রচারের ভূয়সী প্রশংসা করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026