গাজীপুরে হেল্প কেয়ার হাসপাতালের ডাক্তার হাবিবের অবহেলায় সিজারের নবজাতকের মৃত্যু
মোঃ ফরিদ হোসেন,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের সালনা এলাকায় অবস্থিত হেল্প কেয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের সময় গাফিলতির কারণে নবজাতকের অকাল মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, মৃত শিশুটির মা মিসেস চায়না (২৬) সন্ধ্যায় প্রসব যন্ত্রণায় হেল্প কেয়ার হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ডাক্তার হাবিব। পরিবারের অভিযোগ, অপারেশনের সময় যথাযথ প্রস্তুতি ও তদারকি না থাকায় নবজাতক জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়।
ঘটনার পরপরই ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেন। তারা জানান, চিকিৎসকের গাফিলতি ও দায়িত্বহীন আচরণের কারণেই এই করুণ পরিণতি হয়েছে। শুধু তাই নয়, এর আগেও হেল্প কেয়ার হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে নানা অনিয়ম, ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার গাজীপুর সদর থানায় ডাক্তার হাবিব এবং হেল্প কেয়ার হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার কথা জানায় পরে ডাক্তার হাবিব ও হেল্প কেয়ার হসপিটালের মালিক তাদের টাকা দিয়ে মিচুরিয়ানের চেষ্টা করে.. …
স্থানীয়রা জানান, হেল্প কেয়ার হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ থাকলেও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026