গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চরম অব্যবস্থাপনা—চাকা ছাড়া ট্রলি উল্টে আহত রোগী
মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল যেন অনিয়ম ও অব্যবস্থাপনার এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো অভিযোগ উঠে আসছে এই সরকারি হাসপাতালের বিরুদ্ধে।
সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে আজ, যেখানে এক *কলেজ পড়ুয়া ছাত্রী মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হন* এবং হাসপাতালে নিয়ে আসার পর তাকে বহন করতে দেওয়া হয় *এক চাকা ছাড়া ভাঙা ট্রলি*। চলার পথে ট্রলিটি হঠাৎ উল্টে গিয়ে মেয়েটি আরও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
ছবিতে দেখা যায়, আহত রোগী মেঝেতে পড়ে রয়েছেন এবং পাশ দিয়ে নার্স ও স্টাফরা নির্বিকারভাবে হেঁটে যাচ্ছেন—কারো ভ্রুক্ষেপ নেই।
এ বিষয়ে উপস্থিত রোগীর আত্মীয়রা জানান, “এখানে রোগী মারা গেলেও দেখার কেউ নেই। চিকিৎসা নয়, অবহেলাই এই হাসপাতালের পরিচয়।”
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—*এতো বড় মেডিকেল কলেজ হাসপাতালের দায়ভার কার? কর্তৃপক্ষ কি কখনো এসব দেখেন না?
প্রতিনিয়ত অভিযোগ আর নৈরাজ্য—*এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা কোথায় গিয়ে দাঁড়াবে?
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026