কিশোরগঞ্জে জুলাই জাতীয় সনদও ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
আনিসুজ্জামান, কিশোরগঞ্জ: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের পুরান থানা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী
এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো আজিজুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাও আজহারুল ইসলাম, অধ্যাপক আজিজুল হক, মাও সানাউল্লাহ, এম এইস লোকমান, খালেদ হাসান জুম্মন, জেলা শিবির সভাপতি হাসান আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026