কাপাসিয়া উপজেলায়, আবারও যুবদলের নেতার উপর সন্ত্রাসীর হামলা
কাপাসিয়া উপজেলায়, আবারও যুবদলের নেতার উপর সন্ত্রাসীর হামলা।
গাজীপুর জেলা, কাপাসিয়া উপজেলা, বারিষাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি শরীফের ওপর ঘটেছে ভয়াবহ এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটায় চালা বাজার থেকে বারিষাব রোডের মাঝপথে, হঠাৎ মার্কেট সংলগ্ন মেইন রোডে একদল সন্ত্রাসী শরীফের ওপর অতর্কিত হামলা চালায়।
সাক্ষীরা জানান— হামলার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শরীফের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি আক্রমণ চালায়।
চারদিকের মানুষ চিৎকার শুরু করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে কাপাসিয়া থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র এবং যুবদল নেতা শরীফের মোটরসাইকেল।
উল্লেখ্য, মাত্র তিন মাস আগেও একই স্থানে শরীফের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল।
বারবার একই জায়গায় এমন হামলার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন— এ ধরনের হামলা কাপাসিয়া অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার ষড়যন্ত্র হতে পারে।
তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তার পরিবার ও দলের নেতাকর্মীরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026