গাজীপুরে ট্রাকভর্তি ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
গাজীপুর প্রতিনিধি:গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি বিশেষ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল ২৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে রাত আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় পুবাইল থানাধীন মিরের বাজার এলাকায় কালীগঞ্জ-টঙ্গী রোডের বন্ধু মটরস দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ট্রাকে করে নরসিংদীর পাঁচদোনা এলাকা হতে বিপুল পরিমাণ গাঁজা টঙ্গী অভিমুখে নিয়ে আসা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের চেকপোস্ট বসানো হয় এবং সব ট্রাক তল্লাশি শুরু করা হয়।
এ সময় নীল-হলুদ রঙের *ঢাকা মেট্রো-ট ১৮-৭৫৫৬* নাম্বার ট্রাকটি তল্লাশি করে ৩৮ কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে আটক করা হয়।
*আটককৃতরা হলেনঃ*
১। মোহাম্মদ কুদ্দুস, পিতা: মৃত আলী আকবর, গ্রাম: রাজাবাড়ী কান্দি, ডাকঘর: শাহবাজপুর, থানা: সরাইল, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
২। মোঃ জুম্মন মিয়া, পিতা: কালু মিয়া, ঠিকানা একই।
তাদের বিরুদ্ধে *পুবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮* অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
জিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে।..মোঃ ফরিদ হোসেন গাজীপুর সদর
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026