মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বৃহস্পতিবার, 30 অক্টোবর, 2025
1 বার পঠিত
মো: মঈন উদ্দিন উজ্জ্বল হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার মিশন লাইন থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২টার দিকে। হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এস.আই জয় পাল, এ.এস.আই হান্নান ও সঙ্গীয় ফোর্স অফিসারগণ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় পংকজ উরাং নামে এক ব্যক্তির ঘরের ভিতরে থাকা একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পুলিশ পংকজ উরাংকে গ্রেফতার করে।
এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026