কটিয়াদী রিপোর্টার্স ইউনিটিতে বহুল প্রচলিত “দৈনিক বাংলাদেশের খবর” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
আনিজ্জামান, স্টাফ রিপোর্টার, কটিয়াদী, কিশোরগঞ্জ:(৩০ অক্টোবর,বৃহস্পতিবার সন্ধ্যায়) কটিয়াদী রিপোর্টার্স ইউনিটিতে বহুল প্রচলিত “দৈনিক বাংলাদেশের খবর” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি স্বপন কুমার সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের খবরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুর রউফ ভুইয়া , বাংলাদেশের খবরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকাল প্রতিনিধি মাইনুল মাইনুল হক মেনু, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, বেসরকারি শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জের জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. শরিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব ও নিরাপদ নিউজ এর প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন, গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক গণতদন্ত পত্রিকার প্রতিনিধি সৈয়দ আলিউজ্জামান মহসিন, ক্রীড়া সংগঠক সৈয়দ আহসান হাবীব সাধু, বেসরকারি শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি মো. খায়রুল ইসলাম প্রমুখ । উপস্থিত ছিলেন মো. সুমন মিয়া, রেদুয়ান আহমেদ ও মো. হাবিবুর রহমান প্রমুখ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026