চট্টগ্রাম থেকে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
মোঃ সুমন মিয়া, সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে দ্বিতীয় শ্রেণির ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি আনারুল ইসলাম (৪৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘ ১৩ দিন পলাতক থাকার পর শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজন সরকার এর নেতৃত্বে সাদুল্লাপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধু শাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আনারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেলে অভিযুক্ত আনারুল ইসলাম ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয় এবং শয়ন কক্ষে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার চার দিন পর, অর্থাৎ ২২ অক্টোবর রাতে, শিশুটির পরিবার সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি গা-ঢাকা দিয়ে চট্টগ্রামে পালিয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা পুলিশের এ সার্কেল বিদ্রোহ কুন্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার। তিনি বলেন,“অপরাধ যত দূরেই পালিয়ে যাক না কেন, আইন থেকে কেউ রেহাই পাবে না। এই অভিযানে সাদুল্লাপুর থানা পুলিশের সদস্যরা তাদের পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন।”
পুলিশ জানায়, শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে, তবে চিকিৎসা এখনও চলমান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026