গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সিধনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
গতকাল ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডে “শহীদ জিয়া স্মৃতি সংসদ” গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সিধনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা “শহীদ জিয়া স্মৃতি সংসদ” এর যুগ্ম আহবায়ক ও পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদুল ইসলামের সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের আগামীর সাংসদ অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় হলে এদেশের সকল মানুষের বিজয় হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের সমান সুযোগ ও স্বীকৃতির প্রয়োজন। এজন্য নারীদের জন্য এমব্রোডারী ডিজাইন, নকশি কাঁথা, হস্তশিল্পসহ হাঁস, মুরগি, গরু, ছাগল পালনে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতির মধ্যে ট্রাক্টর, পাওয়ার টিলার, সেচ পাম্প, ধান/গম কাটার যন্ত্র, মাড়াই ও ঝাড়াই যন্ত্র, শুকানোর যন্ত্র এবং কীটনাশক ছিটানোর যন্ত
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026