গরু চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পি*টিয়ে হ*ত্যা, নারী আটক
সাদুল্যাপুর প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে আব্দুস সালাম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পি*টিয়ে হ*ত্যা করেছে স্থানীয়রা। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের তিস্তা চরে এ ঘটনাটি ঘটে।
নি*হত আব্দুস সালাম বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত দুলালী বেগম (৪৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে প্রায় আড়াইটার দিকে আব্দুস সালাম ভুলবশত বা উদ্দেশ্যহীনভাবে আব্দুল গণি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করেন। তখন গণির স্ত্রী দুলালী বিষয়টি টের পেয়ে স্বামীকে জানান। পরে তারা গিয়ে সালামকে দেখতে পান এবং আশপাশের লোকজনকে খবর দেন।
এরপর স্থানীয় লোকজন সালামকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মা*রধর শুরু করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পুকুরের ধারে বেঁধে রাখা হয়। ভোরের দিকে আবারও টেনে-হিঁচড়ে পাশের বাড়ির গোয়াল ঘরে নিয়ে নৃ**শংস**ভাবে নি**র্যাতন চালানো হয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃ**ত্যু হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026