শ্রীপুর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত
মোঃ ফরিদ হোসেন: গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিচলে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন জালাল উদ্দিন (৪০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী।
রোববার (২ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত জালাল উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেপারী পাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনে দৌড়ে ওঠার সময় জালাল উদ্দিনের পা পিছলে গেলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এমন ঝুঁকিপূর্ণভাবে ট্রেনে ওঠা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার
11 Aug 2026
মানবতার সেবায় পাঁচ বছরের গৌরবময় পথচলা: পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
04 Aug 2026
*নগরকান্দা-সালথার উন্নয়নে একের পর এক মেগা প্রকল্প: বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি**
04 Aug 2026
নগরকান্দায় নারী শিক্ষার অগ্রযাত্রায় আবুল হোসেন মিয়ার অনন্য অবদান
04 Aug 2026
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
03 Aug 2026